পরিচিতি

আরেফিন খালেদ

আমি বাংলাদেশের একজন আইনজীবী। পেশার পাশাপাশি Android অ্যাপ বানাই, যেগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ এশিয়ার মানুষ ব্যবহার করেন।

আইনের জটিল তথ্যকে সহজ করা, প্রতিদিনের হিসাবকে দ্রুত করা, আর নিজের ভাষার সাহিত্য ও ধর্মীয় পাঠকে হাতের কাছে আনা, এই তিনটা ভাবনা থেকেই বেশিরভাগ অ্যাপের জন্ম। পাশাপাশি পরিবেশ, জলবায়ু ও মানবাধিকার নিয়ে গবেষণা করি।

অ্যাডভোকেটবাংলাদেশ বার কাউন্সিল
ডেভেলপারAndroid ও ওয়েব
গবেষণাপরিবেশ ও মানবাধিকার
Arefin Khaled আইনকোডগবেষণা
০১

আইনজীবী

বাংলাদেশে আইন পেশায় যুক্ত। আইনি জিজ্ঞাসা ও সেবা এখান থেকেই: যোগাযোগ পেজে গিয়ে “আইনি জিজ্ঞাসা” বিষয়টি বেছে নিন।

০২

অ্যাপ ও ওয়েব ডেভেলপার

প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের জন্য ওয়েবসাইটও ডিজাইন ও ডেভেলপ করি। ২৪টি Android অ্যাপ Google Play-তে, কয়েকটি ডেভেলপার নামে প্রকাশিত: ইসলামিক, আইন, ফাইন্যান্স, বই, পার্সেল ট্র্যাকিং ও ডেভেলপার ইউটিলিটি।

০৩

গবেষক

গবেষণার আগ্রহ: পরিবেশ, জলবায়ু, নবায়নযোগ্য শক্তি, শিক্ষা ও মানবাধিকার।

পথচলা

  1. অ্যাডভোকেট, বাংলাদেশ বার কাউন্সিল (২০২৬ – বর্তমান)

    অ্যাডভোকেট হিসেবে আইন পেশায় নিয়োজিত। আইনি জিজ্ঞাসা ও সেবা এই ওয়েবসাইটের মাধ্যমে।

  2. চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন (২০১৯ – ২০২৫)

    শিক্ষানবিস আইনজীবী: মক্কেলদের সাথে সভা, খসড়া তৈরি, মামলার নথি ও আদালতের গবেষণা; পরে আইনি তথ্যকে অনলাইনে সহজ করার ভাবনা।

  3. সেনানী আইটি পার্ক (২০২১ – ২০২৩)

    নিজের আইটি প্রতিষ্ঠানের সিইও ও ফাউন্ডার: ডেভেলপমেন্ট টিমের সাথে ওয়েবসাইট ডিজাইন, এসইও ও ব্র্যান্ডিংয়ে কাজ, মাইক্রোফাইন্যান্স প্ল্যাটফর্ম কাস্টমাইজেশনসহ।

  4. কয়েকটি প্রকাশনা নাম, একটি কর্মশালা

    অ্যাপগুলো PUNOM TECH, Piper Studio, Rozayee Official ও MimByte-এর মতো ডেভেলপার নামে, চারটি Play Console অ্যাকাউন্টে প্রকাশিত।

  5. ওয়েব পাবলিশিং

    Google ও Ezoic-এর সাথে পাবলিশার হিসেবে কাজ।

  6. গবেষণা

    পরিবেশ, জলবায়ু, জ্বালানি, শিক্ষা ও মানবাধিকার নিয়ে অধ্যয়ন।

যা দিয়ে কাজ করি

Mobile

JavaAndroid StudioSketchware ProAdMobFirebase

Web & Backend

Node.jsExpressReactPuppeteerVercel

গবেষণা

GISSystematic reviewMachine learningPolicy analysis

যে নীতিতে কাজ করি

সহজ ভাষা

আইন হোক বা হিসাব, ব্যবহারকারী যেন এক নজরে বুঝতে পারেন।

গোপনীয়তার সম্মান

যতটুকু দরকার, তার বেশি তথ্য না নেওয়া, আর যা নেওয়া হয় তা স্পষ্ট করে বলা।

স্থানীয় সমস্যা, বৈশ্বিক মান

বাংলাদেশ থেকে বানানো, কিন্তু বিশ্বের যেকোনো বাজারের মানে।

প্রোফাইল

প্রশ্ন বা প্রকল্প আছে?

প্রতিটি ইমেইলের উত্তর দিই।

যোগাযোগ করুন
চ্যাট